বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্ত্বরে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার সামনের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ঠিকাদার, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে কেক কাটেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোছাব্বেরুল ইসলাম। পরে জন্মদিন উপলক্ষে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোছাব্বেরুল ইসলাম দেশ রূপান্তর পত্রিকার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ রূপান্তর সামনে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই পত্রিকাটি তাদের কর্মীবাহিনী নিয়ে আরো ভাল করবে, পাঠক প্রিয়তা পাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠিাকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার, নিরাপদ সড়ক চাই (নিসচা) সামাজিক সংগঠনের বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক আলী আকবর টুটুল, বাগেরহাট জেলা কৃষক লীগের সহসভাপতি মো. শফিকুর রহমান রেঞ্জার, বাগেরহাট পৌর যুবলীগের সদস্য কাজী তৌহিদুর রহমান জনি, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুকুল মল্লিকসহ অনেকে।
প্রত্রিকাটির অনুষ্ঠান সঞ্চলনা করেন বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক।