বরিশালে নাগরিকদের নিয়ে দেশ রূপান্তরের ২ বছর

বরিশালে নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে দেশ রূপান্তরের সাফল্যের দুই বছর উদযাপন করা হয়েছে। ফুলের শুভেচ্ছা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনে দুটি কেক কাটা হয়।

রোববার দুপুর ২টায় বরিশাল প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

শুরুতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। একই সঙ্গে তিনি সবার জন্য একটি শুভেচ্ছা কেক নিয়ে আসেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আায়োজনে দেশ রূপান্তরের এগিয়ে চলায় অভিনন্দন জানান।

অনুষ্ঠানে দেশ রূপান্তরের এগিয়ে চলায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল জেলা আইনজীবী সমিতির জিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহম্মেদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সমকাল পত্রিকার ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, চ্যানেল আই প্রতিনিধি শাহিনা আজমীন, জ্যেষ্ঠ সাংবাদিক গোপাল সরকার, আঞ্চলিক দৈনিক মতবাদের প্রকাশ আবদুর রাজ্জাক ভূইয়া, আঞ্চলিক দৈনিক প্রথম সকালের প্রকাশক-সম্পাদক কাজী আল মামুন, সাংবাদিক মিজানুর রহমান, বণিক বার্তার প্রতিনিধি এম মিরাজ হোসাইন, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি গিয়াস উদ্দিন সুমন,  ডিবিসি নিউজের প্রতিনিধি অপূর্ব অপু, চ্যানেল-২৪ ফোর বরিশাল প্রতিনিধি প্রাচুর্য রানাসহ অনেকে।