১৮ মাস মাঠের বাইরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এত দীর্ঘ সময় খেলায় না থাকার প্রভাব পড়ল র্যাঙ্কিংয়ে। নতুন প্রকাশিত মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে ১৪২ দলের মধ্যে নেই লাল-সবুজের প্রতিনিধিরা।
সাবিনা-কৃষ্ণারা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ২০১৯ সালের মার্চে। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মেলেনি তাদের।
করোনাভাইরাসের কারণে এ বছর মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের ফুটবল। ঘরোয়া ও আন্তর্জাতিক সব পর্যায়ে মেয়েরাও চলে গিয়েছিল খেলার বাইরে।
গত বছর মার্চে সাফ চ্যাম্পিয়নশিপের আসরটির পর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১২৭তম স্থানে। খেলার বাইরে থাকার প্রভাব গত ডিসেম্বর থেকে পড়তে শুরু করে। সেসময় র্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ১৩০-এ নেমে গিয়েছিল দল।
আর গত মার্চের র্যাঙ্কিংয়ে ১৩৪তম স্থানে নেমে যাওয়া বাংলাদেশ গত আগস্ট পর্যন্তও ছিল একই অবস্থানে। কিন্তু ডিসেম্বরের র্যাঙ্কিংয়ে ঠাঁই মেলেনি।