গাজীপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পাতিল হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে গাজীপুর জেলা শহরের হাবিবুল্লাহ সরণিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুকুল কুমার মল্লিক।
গাজীপুর জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, সাংবাদিক জহিরুল ইসলাম, মিলটন খন্দকার প্রমুখ।
পরে কেক কেটে দৈনিক দেশ রূপান্তরের দুই বছর পূর্তি উদ্যাপন করা হয়।