হাকিমপুরে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের হাকিমপুরে কেক কাটা, আলোচনাসভা ও র‌্যালির মধ্য দিয়ে জনপ্রিয় পত্রিকা দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ পলক্ষ্যে রবিবার সকাল ১১টায় হাকিমপুর প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দেশ রূপান্তর পত্রিকার সার্বঙ্গীন মঙ্গল কামনা করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন দেশ রূপান্তরের হাকিমপুর প্রতিনিধি নজরুল ইসলাম খোকনকে কেক খাইয়ে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

পরে দেশ রূপান্তরের হাকিমপুর প্রতিনিধি নজরুল ইসলাম খোকন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন ও প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অতিথিদের কেক খাইয়ে দেন।

পরে প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি রবিউল ইসলাম সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুল, মাছরাঙা টেলিভিশনের হালিম আল রাজী, বাংলাভিশন টেলিভিশনের মুরাদ ইমার কবির, আরটিভির আব্দুল আজিজ, বাংলা টিভির কুদ্দুস আলী, একাত্তর টেলিভিশনের তারিকুল সরকার, এশিয়ান টেলিভিশনের শাহিনুর আলম, সাংবাদিক মোসলেম উদ্দিন, নুরুজ্জামান হোসেন, লুৎফর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন ডালিমসহ অনেকে।