দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দমুখর পরিবেশে কেক কাটা এবং শোভাযাত্রা বের করা হয়। নাটোরে বালিকা শিশু সদনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে। লক্ষ্মীপুর সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় দরিদ্র শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়।
গাইবান্ধা : দুপুরে জেলা শহরের রেলকলোনি এলাকায় জুম বাংলাদেশ বিদ্যালয় চত্বরে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন কবি সরোজ দেব। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক চুনি ইসলামসহ, নুর মোহাম্মদ বাবু, নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, শিক্ষক রিয়ামনি, শাম্মী আক্তার, পান্না ভট্টাচার্য এবং দেশ রূপান্তরের গাইবান্ধা প্রতিনিধি রওশন আলম পাপুল। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নাটোর : বেলা ১১টায় দিঘাপতিয়া বালিকা শিশু সদনে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের এনডিসি জুয়েল ইসলাম, পিআইবির সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, অধ্যক্ষ আবদুর রাজ্জাক, দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহেড়ি। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।
লক্ষ্মীপুর : দুপুরে রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব মিলনায়তনে সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীকে নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, মাত্র দুই বছরে পত্রিকাটি ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রামগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবীর পাটোয়ারী, খাদেম সু কোম্পানির চেয়ারম্যান গোলাম রহমান, সাংবাদিক জাকির হোসেন পাটোয়ারী, সাখাওয়াত হোসেন প্রমুখ।