বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির শোক বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্রী অশোক দাশ গুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন একাডেমির চেয়ারম্যান সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মেজবা উদ্দিন আহমেদ।
এক যৌথ বিবৃতিতে তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। অশোক দাশ গুপ্ত গত ১৩ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা ও ভাইস চেয়ারম্যান, ইউনিরয়েল সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যানসহ অনেক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। বিজ্ঞপ্তি।