বাংলা একাডেমি পরিচালিত মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২০, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২০ এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এ বছর মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন রফিক কায়সার, কবীর চৌধুরী; শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন শাহরিয়ার কবির এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন জুলফিকার মতিন।
আগামী ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ তিনটি পুরস্কার প্রদান করা হবে।