কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি

আগামী ৩০ ডিসেম্বর কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। গতকাল রবিবার সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য এস কে সাদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ১৯৮০ সালের ৩০ ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষকদের পক্ষে কাজ করার জন্য এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে

কৃষক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আলোচনা সভা; ২৭ ও ২৮ ডিসেম্বর ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল; ২৯ ডিসেম্বর উপজেলা ও পৌর শাখা পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল; প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বুধবার ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।