সোনাগাজীতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে সোনাগাজীতে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠার দুই বছর পার করে তিন বছরে পদার্পণ উপলক্ষে কেককাটা, আলোচনা সভা, র‌্যালির আয়োজন করা হয়।

রবিবার বিকেল ৪টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সোনাগাজী প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সোনাগাজী প্রতিনিধি মো. শফি উল্লাহ এর সভাপতিত্বে ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। দৈনিক দেশ রূপান্তরের অগ্রযাত্রার শুভকামনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।

এ সময় আরও বক্তব্য রাখেন দৈনিক সমকালের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপন, শরিয়ত উল্লাহ রিফাত, আল মামুন, জসিম উদ্দিন কাঞ্চন, শহীদ উল্লাহ।

তারা বলেন, দ্রুততম সময়ে দৈনিক দেশ রূপান্তর সকল শ্রেণির পাঠকের কাছে আস্থার জায়গাসহ জনপ্রিয়তা অর্জন করেছে। সত্যিকার অর্থে সংবাদ প্রকাশে দায়িত্বশীলদের ভূমিকা পালন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যম হিসেবে দেশ রূপান্তর ভবিষ্যতে আরও ভালো করবে বলেও আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।