শেকৃবিতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের সভা কক্ষে এ আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় দেশ রূপান্তর পত্রিকার সাফল্য কামনা করে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আশা করছি পত্রিকাটি পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তুলে ধরবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, বিজ্ঞানমনস্ক ও দেশ প্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এই দায়িত্বশীলদের দৈনিক।

বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আমি পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। আশা করছি পত্রিকাটি উত্তরোত্তর আরও সমৃদ্ধি ও পাঠকপ্রিয়তা অর্জন করবে এবং আমাদের ক্যাম্পাসের বিভিন্ন দিক তুলে ধরবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ, উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সরমিন চৌধুরী, প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক দেবু কুমার ভট্টাচার্য ও বিভিন্ন পত্রিকায় দায়িত্বরত বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিরা।