‘দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে দায়িত্বশীলদের দৈনিক’

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের হৃদয় জিতে নিয়েছে ‘দেশ রূপান্তর’ বলে মন্তব্য করেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়।

পাঠক প্রিয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে রবিবার বিকেলে সীতাকুন্ড প্রেসক্লাবে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, করোনার দুসময়ে পাঠকদের পাশে থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) রাশেদুল ইসলাম, উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাসেদ, সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি ফোরকান আবু, সাবেক সভাপতি এম সেকান্দরসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আলোচনা অনুষ্ঠানের শেষে ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে একটি র‌্যালি সীতাকুন্ড পৌর সদর প্রদক্ষিণ করে।