নারায়ণগঞ্জ, নাটোর, মেহেরপুরে নতুন ৩ বিশ্ববিদ্যালয়

দেশে আরো তিন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর আইনের খসড়া তৈরি করতে ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো নারয়ণগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে ড. এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়।

ইউজিসির তথ্যমতে দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালাচ্ছে। নতুন আরো তিন অনুমোদন পাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৪৯।