রাজশাহীতে ওয়ান ব্যাংক-নেসকো চুক্তি স্বাক্ষর

রাজশাহীতে ওয়ান ব্যাংক লিমিটেড ও নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর হেতেমখাঁ এলাকার নেসকোর আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত ওয়ান ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান ও নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ডিজিএম ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ এ চুক্তি স্বাক্ষর করেন।

ওয়ান ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান জানান, ওয়ান ব্যাংক ও নেসকো দুটি সেবামূলক প্রতিষ্ঠান। আগে পিডিবির সঙ্গে বিভিন্ন কার্যক্রমে ওয়ান ব্যাংক কাজ করেছে। আজ থেকে নেসকোর সঙ্গে আমাদের কার্যক্রম শুরু হলো।