পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গতকাল সোমবার দুপুরে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ও বঙ্গবন্ধু স্মারক সিরিজ সেমিনারে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনেক ভালো। সেমিনারে বিপিএটিসি ও ছয়টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা, অ্যাডভান্সড কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণার্থীরা ও বিপিএটিসির অনুষদ সদস্যরা অংশ নেন।