‘চতুর্থ শিল্পবিপ্লব : বাংলাদেশ প্রেক্ষাপট ও বিটাকের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। গতকাল সোমবার ঢাকার তেজগাঁওয়ে বিটাক সদর দপ্তরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম বেলা ১১টায় এ কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বিটাকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ার হোসেন চৌধুরী। কর্মশালা সঞ্চালনা করেন বিটাকের পরিকল্পনা পরিচালক ড. জালাল উদ্দিন পিইঞ্জ।
উদ্বোধনী বক্তব্যে সচিব কে এম আলী আজম বলেন, দেশের ক্রমাগত অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতিকে চলমান রাখতে হলে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। করোনা মহামারীর এই কঠিন সময়ের মধ্যেও বাংলাদেশ এ চ্যালেঞ্জ সফলভাবে গ্রহণ করতে পারবে। বিজ্ঞপ্তি।