ব্যাডমিন্টনে সুস্থতা

পেশির শক্তি বাড়ায়

দিনের কিছুটা সময় ব্যাডমিন্টন খেললে হাত ও পায়ের পেশি আরও মজবুত হবে। তলপেট ও কাঁধের জোর বাড়ে। সেই সঙ্গে শরীরের গঠনও সুন্দর হয়।

হার্ট ঠিক রাখে

ব্যাডমিন্টন এক জায়গায় দাঁড়িয়ে খেলা যায় না, বডি মুভমেন্ট হয় সব থেকে বেশি। এর ফলে হার্টের পেশি মজবুত হয়। এটি আমাদের শিরাগুলোর মধ্যে রক্তপ্রবাহকে উন্নত করে। ব্যাডমিন্টন কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

স্ট্রেস কমায়

ব্যাডমিন্টন খেললে শরীরে স্ট্রেস হরমোন হ্রাস পায় এবং যে হরমোনগুলোর কারণে আমরা খুশি থাকি, সেই হরমোনগুলো তৈরিতে সাহায্য করে।

পেশির নমনীয়তা বাড়ায়

ব্যাডমিন্টনের ব্যাকহ্যান্ড স্ম্যাশিং এবং ফোরহ্যান্ড স্ম্যাশিং পেশির নমনীয়তা বাড়ায়। ব্যাডমিন্টন খেললে আমাদের পেশিগুলো নমনীয় এবং শক্তিশালী হয়ে ওঠে।

ওজন কমাতে সহায়তা

ব্যাডমিন্টন খেললে ওজন নিয়ন্ত্রণ এবং দেহের ভারসাম্য বজায় থাকে। কারণ এই খেলায় ঘাম ঝরে। ঘাম হলে ক্যালরি ক্ষয় হয়, দেহ থেকে টক্সিন বের হয়ে যায়।

হাড় মজবুত করে

প্রতিদিন ব্যাডমিন্টন খেললে হাড় ভাঙার ঝুঁকি কমে। হাত, পা ও বাহুর পেছনের এবং সামনের মুভমেন্ট হাড়ের মধ্যে ক্যালসিয়াম ম্যাট্রিক্স বিকাশ করে, যা হাড়কে ভেতর থেকে শক্তিশালী করে।

ডায়াবেটিসের আশঙ্কা কমায়

ব্যাডমিন্টন খেললে যেহেতু ঘাম হয়, তার ফলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। এটা ব্লাড সুগার লেভেল কম করে।