মেয়র আতিকের সঙ্গে সুুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ। গতকাল মঙ্গলবার ডিএনসিসির নগর ভবনে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে ডিএনসিসির মেয়র ও রাষ্ট্রদূত ঢাকা শহরের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, মানুষের জীবন-জীবিকা, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, কভিড ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ নিয়ে আলোচনা করেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, দুই দেশের শহরগুলোতে যেসব ‘বেস্ট প্র্যাকটিস’ রয়েছে সেগুলো আমরা অনুসরণ করতে পারি। রাষ্ট্রদূত নাথালি ডিএনসিসির জন্য মেয়রের কাছে সাড়ে সাত হাজার মাস্ক হস্তান্তর করেন। এ সময় মেয়র রাষ্ট্রদূতকে গ্রাফিক নভেল সিরিজ ‘হাসু থেকে হাসিনা’ উপহার দেন।