যশোরে বুধবার দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোর প্রতিনিধি শিকদার খালিদের সভাপতিত্বে আলোচনা করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যশোরের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান হিরু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি মনিরুজ্জামান মুনির।
আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান শেষে প্রেস ক্লাব যশোর চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়।