প্রধানমন্ত্রীর দেওয়া ৫০ লাখ টাকার চেক গ্রহণ করলেন সাংবাদিক নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের চেক গ্রহণ করেছেন সাংবাদিক নেতারা। প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রেস সচিব ইহসানুল করিম বুধবার বিকালে এ চেক তুলে দেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের ৫০ লাখ টাকার চেক গ্রহণ করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস এবং সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।