করোনা আক্রান্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা হাশেম লাইফ সাপোর্টে

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেমের (৭৮) অবস্থা সংকটাপন্ন বলে তার পরিবার জানিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। ১৬ ডিসেম্বর তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

যোগাযোগ করা হলে তার পারিবারিক সূত্র জানায়, তার অবস্থা সংকটাপন্ন। তাকে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। এটা ঠিক নয়। তিনি বেঁচে আছেন।

তার পরিবার দেশবাসীর কাছে এম এ হাশেমের জন্য দোয়া চায়।

গত ১১ ডিসেম্বর কারোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এম এ হাশেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ব্যবসায়ী এম এ হাশেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।