ফেডারেশন কাপ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শুভ সূচনা করেছে আরামবাগ ক্রীড়া সংঘ।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় ব্রাদার্স। দুই অর্ধে একটি করে গোল আদায় করে আরামবাগ। ৪৪ মিনিটে সিজোবা ও ৯০ মিনিটে মুরাদ গোল করেন।
একই দিন গ্রুপের অন্য ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার অপেক্ষা করছে বড় ম্যাচ। মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোয়া ৭টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে পৌনে ৫টায় শেখ রাসেল ক্রীড়াচক্র খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে।