আতাউর রহমান আবারো আওয়ামী লীগের সংস্কৃতি উপকমিটির আহ্বায়ক

দুই বছর মেয়াদে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৫ সদস্যের এ উপকমিটির অনুমোদন দেন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, নাট্য নির্দেশক,  অভিনেতা আতাউর রহমানকে চেয়ারম্যান করে সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলকে সদস্য সচিব করে এ উপকমিটি গঠিত হয়েছে।

আওয়ামী লীগে ২০১৬-২০১৯ মেয়াদ থেকে বিভাগীয় উপকমিটি গঠনের রেওয়াজ শুরু হয়। বিগত কমিটিতেও আতাউর রহমান ও অসীম কুমার উকিল যথাক্রমে চেয়ারম্যান ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে প্রাধান্য দিয়ে এবার এই উপকমিটি গঠিত হয়েছে। পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও রাখা হয়েছে। 

আতাউর রহমান ও অসীম কুমার উকিলের নেতৃত্বে কমিটিতে রয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা আসাদুজ্জামান নূর, সিমিন হোসেন রিমি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম,  সাবেক যুবলীগ নেতা চয়ন ইসলাম, মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির মিশু, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম, সঙ্গীতশিল্পী শুভ্র দেব, পুলিশের সাবেক ডিআইজি মোজাম্মেল হক, তাহসিন আজিম সিজান, সাংবাদিক অনিমেষ চক্রবর্তী, মুহম্মদ আসিফ ইকবাল, পদ্মাবতী দেবী, তৃনা মজুমদার, মো. আবু তালহা। 

সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা সুজন, সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না, সুব্রত চন্দ,  নুরুল আলম পাঠান মিলন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সৌমেন চন্দ্র বসু, সাইফুল আজম বাসার, সঞ্জীব দাস অপু, আসলাম হোসেন শিহির, আনজাম মাসুদ, সাঈদ বাবু, শাহাদাত হোসেন নিপু, তাহেরুল হাসান শিবলী, জয়ন্ত আচার্য্য, ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত, মোশারফ হোসেন,  গোলাম বাকী চৌধুরী, ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী এ উপকমিটির সদস্য হয়েছেন।