ঢাকার ধামরাইয়ে ডিলারশিপ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন খানকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে মহসিনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে প্রতারণার অভিযোগে তাকে বিএনপি থেকেও বহিষ্কার করা হয়েছিল।
এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আমতা ইউপির সাবেক চেয়ারম্যান মহসিন খানকে আটক করা হয়েছে। তার নামে নিয়মিত মামলা করা হয়েছে।