স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

আশুলিয়ায় ডিবি পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পরে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। এ সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ায় বাড়ইপাড়া বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীর নাম রিপন হাওলাদার (৪৫), প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম পরীক্ষিত বালা (৩০)।

আশুলিয়া থানার উপপরিদর্শক ফজর আলী বলেন, ভুক্তভোগী পরীক্ষিতের দাবি তার ২৪ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। তবে ছিনতাই হওয়া সেই টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।a