২৬ ডিসেম্বর শেষ হচ্ছে ‘সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’

২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। ঢাকা ফিল্ম ফেস্টিভেল আয়োজিত এবং রুশদা ফিল্মস ও মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় তিন দিনব্যাপী অনলাইন এই উৎসবে বাংলাদেশের সেন্সর প্রাপ্ত কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। ভেন্যু সহজপাঠ স্কুল, ৭৮৮, দনিয়া।

অনলাইন ভিত্তিক এই আয়োজনে ৫৪টি দেশের ১৫০টি বিদেশী ও ২৭টি দেশি চলচ্চিত্র মনোনীত হয়েছে। মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। ফেষ্টিভেল চেয়ারম্যান অভিনেতা টুটুল চৌধুরী এই তথ্য জানিয়েছেন। ওপেনিং সিরামনিতে চলচ্চিত্র পরিচালক মতিন রহমান প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। সমাপ্তি অনুষ্ঠানে লেখক ও ফিল্ম ক্রিটিক অনুপম হায়াৎ উপস্থিত থাকবেন। ২৬ ডিসেম্বর এই উৎসবের পর্দা নামবে।