ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ‘সার্বিক উনড়বয়ন ও সম্প্রসারণের উদ্যোগ’র বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত জানতে চেয়েছে প্রশাসন। উপাচার্য মো. আখতারুজ্জামানের নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মতামত জানতে চেয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় টিএসসির সার্বিক উনড়বয়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। টিএসসির সার্বিক উনড়বয়ন ও সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা ও সুপারিশ আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির মধ্যে মতামত ও সুপারিশ পাঠানোর জন্য অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিটি শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য ডিন ও পরিচালকদের অনুরোধ করেছেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক, উপাচার্য, দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দপ্তরেও এই বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে। বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মতামত দিতে পারবেন।
ঢাবি প্রশাসন
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ‘সার্বিক উনড়বয়ন ও সম্প্রসারণের উদ্যোগ’র বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত জানতে চেয়েছে প্রশাসন। উপাচার্য মো. আখতারুজ্জামানের নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মতামত জানতে চেয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় টিএসসির সার্বিক উনড়বয়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। টিএসসির সার্বিক উনড়বয়ন ও সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা ও সুপারিশ আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির মধ্যে মতামত ও সুপারিশ পাঠানোর জন্য অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিটি শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য ডিন ও পরিচালকদের অনুরোধ করেছেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। বিশ^বিদ্যালয়ের আইটি সেলের পরিচালক, উপাচার্য, দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দপ্তরেও এই বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে। বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মতামত দিতে পারবেন।