মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
পিতার হৃদরোগ ও গায়ে ব্যথা বাড়বে। আশা পূরণের সম্ভাবনা আছে। নিজের রক্তচাপ ও ঠান্ডাজনিত ব্যাধি বাড়বে। দূর ভ্রমণ যোগ আছে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
রোগের জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে। পেটের পীড়া থাকলেও ব্যয় কমবে না। স্ত্রীর আয় বাড়বে।
মিথুন : ২১ মে-২০ জুন
স্ত্রীর রক্তচাপজনিত রোগ বাড়বে। ব্যাংকে অর্থ সঞ্চয় হবে। প্রকাশ্য শত্রুরা ঋণে পড়ার ব্যবস্থা করবে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
হৃদরোগ, স্নায়ু দুর্বলতা বাড়বে। কর্মক্ষেত্রে নেতৃত্ব লাভের সম্ভাবনা আছে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
সন্তানের নেতৃত্ব যোগ আছে। শিক্ষায় কৃতকার্য হবে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
বর্তমান বাসস্থানের নেতৃত্ব বাড়বে। দূর ভ্রমণ হবে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। স্ত্রীর আয় বাড়বে। বন্ধুদের জন্য খরচ বাড়বে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
আয় বাড়বে। ঠান্ডায় গায়ের ব্যথা বাড়বে। স্ত্রীর স্বাস্থ্যের অবস্থা ভালো নয়।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
স্নায়ু ও হৃদরোগ বাড়বে। সন্তানের বিদেশযাত্রা হবে। সংসারে শান্তি স্থিতি হবে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
চর্ম ও স্নায়ুরোগ থাকলেও কাজে বন্ধুর সাহায্য আছে। আয় থেকে ব্যয় বাড়বে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
ব্যাংকে অর্থ সঞ্চয় বাড়বে। স্বল্প ভ্রমণ শুভ হবে। আশা পূরণের সম্ভাবনা আছে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
আয় বাড়বে। কর্মক্ষেত্রে নেতৃত্ব বাড়বে। ওষুধ ও প্রকাশনা ব্যবসা লাভজনক হবে।