চাকরি

কর কমিশনারের কার্যালয়

কর অঞ্চল-সিলেট

মোট পদ : ৭১টি। আবেদনের যোগ্য: সব পদে এতিম ও শারীরিক প্রতিবন্ধিতায় আক্রান্তরা সিলেট বিভাগের হবেন। ১. কম্পিউটার অপারেটর, নিয়োগ হবেন : ১ জন। যোগ্য: সিলেট ও মৌলভীবাজারে স্থায়ী। বেতন : সরকারি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১১তম, বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। শিক্ষা : স্বীকৃত বিশ^বিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি (বিজ্ঞানে পাসদের অগ্রাধিকার)। কর্মযোগ্যতা : কম্পিউটার অ্যাপটিচিউড (দক্ষতা নিরূপণ) পরীক্ষায় উত্তীর্ণ। উল্লেখ্য : এই পদ থেকে নোটিস সার্ভারে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জের স্থায়ীরা আবেদন করবেন। ২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, নিয়োগ হবেন : ৩ জন। বেতন: ঐ বেতন স্কেলে ১৩তম গ্রেড, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। শিক্ষা : স্বীকৃত বোর্ডে এইচএসসি বা সমমানে পাস। কর্মযোগ্যতা : ১. শর্টহ্যান্ডে বাংলা ও ইংরেজি টাইপিং মিনিটে ৫০ ও ৮০ শব্দ। কম্পিউটারে টাইপিং গতি ২৫ ও ৩০ শব্দ। ২. স্বীকৃত প্রতিষ্ঠানের কম্পিউটারের বেসিক বা মৌলিক প্রশিক্ষণ কোর্স পাস সার্টিফিকেট। ৩. উচ্চমান সহকারী, নিয়োগ হবেন ১১ জন। বেতন : ঐ বেতন স্কেলে ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষা : স্বীকৃত বিশ^বিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি। কর্মযোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠানের কম্পিউটারের বেসিক বা মৌলিক প্রশিক্ষণ কোর্স পাস সার্টিফিকেট। ২. কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, মেইল, ফ্যাক্স ইত্যাদি মৌলিক, প্রয়োজনীয় কাজে অভিজ্ঞ ও দক্ষ। ৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (সাঁট মুদ্রাক্ষরিকের কাজ শর্টহ্যান্ডে লেখা বক্তব্যকে ভাষায় প্রকাশ), নিয়োগ হবেন ৮ জন। বেতন : উচ্চমান সহকারীর বেতন গ্রেড। শিক্ষা : স্বীকৃত বোর্ডের এইচএসসি বা সমমানে পাস। কর্মযোগ্যতা : ১. শর্টহ্যান্ডে বাংলা ও ইংরেজি মিনিটে ৪৫ ও ৭০ শব্দ। ২. মিনিটে কম্পিউটার টাইপিং ২৫ ও ৩০ শব্দ। ৩. স্বীকৃত প্রতিষ্ঠানের কম্পিউটারের বেসিক বা মৌলিক প্রশিক্ষণ কোর্স পাস সার্টিফিকেট। ৫. পদ : ড্রাইভার, নিয়োগ হবেন ৪ জন। বেতন: ঐ বেতন স্কেলে ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষা : স্বীকৃত বোর্ডের এসএসসি পাস। কর্মযোগ্যতা : ১. হালকা ও ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী, বাস্তব ভালো অভিজ্ঞতা অগ্রাধিকার। ৬. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট বা মুদ্রাক্ষরিক, নিয়োগ হবেন : ১১ জন। বেতন:  গাড়িচালক পদের বেতন স্কেল। শিক্ষা : স্বীকৃত বোর্ডের এসএসসি পাস। কর্মযোগ্যতা : ১. কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা বা তথ্য অন্তর্ভুক্তকরণ বা এন্ট্রি দেওয়াসহ মৌলিক কাজগুলোতে পারদর্শী, বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপে মিনিটে শব্দের গতি ২০। ৭. পদ : নোটিস সার্ভার, সরকারি পদটিতে নিয়োগ হবেন১৫ জন। বেতন : ঐ বেতন স্কেলে ২০তম গ্রেড, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। শিক্ষা : স্বীকৃত বোর্ডে এসএসসি পাস। কর্মযোগ্যতা : প্রয়োজন নেই। আবেদনের যোগ্য : সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে স্থায়ী। ৮. পদ : অফিস সহায়ক, নিয়োগ হবেন১৪ জন। বেতন : নোটিস সার্ভারের বেতন স্কেল। যোগ্যতা : কেবল স্বীকৃত বোর্ডে এসএসসি পাস হতে হবে। ৯. আবেদনের যোগ্য: সিলেট ও হবিগঞ্জে স্থায়ী। পদ : নিরাপত্তা প্রহরী৪ জন। বেতন : অফিস সহায়কের বেতন স্কেল। যোগ্যতা : স্বীকৃত বোর্ডে এসএসসি পাস ও ভালো স্বাস্থ্যের হবেন।

উল্লেখ্য : ১. কোথাও বয়সের এফিডেভিট সার্টিফিকেট বা হলফনামা গ্রহণযোগ্য নয়। ২. সব পদে প্রার্থীদের বয়স আবেদনের শেষ তারিখ ২০২১ সালের মার্চের ২৫ তারিখের মধ্যে হবে ১৮ থেকে ৩০। ৩. সবগুলো পদে সিলেট বিভাগের যেকোনো এতিম ও শারীরিক প্রতিবন্ধিতায় আক্রান্তরা আবেদন করবেন। ৪. মুক্তিযোদ্ধা ও শহীদ মুুক্তিযোদ্ধাদের ছেলে এবং মেয়েদের আবেদন করতে সদয় অনুরোধ করা হচ্ছে। ৫. তাদের ও প্রতিবন্ধিতায় আক্রান্তদের বয়স ৩২ বছর হবে। বিজ্ঞাপনটির বিস্তারিত আছে www.taxezonesylhet.gov.bd ওয়েবে।

সূত্র : ২৬ ডিসেম্বর, ২০২০; প্রথম আলোর ১৩ নম্বর পাতা।