কবি সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে ঢাকায় এবং পৈতৃক নিবাস কুড়িগ্রামে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমা প্রকাশন, ঢাকা থেকে প্রকাশিত হতে যাচ্ছে ‘বাসিত জীবন : সৈয়দ হকের সঙ্গে শেষ দিনগুলো’ শীর্ষক স্মৃতিচারণামূলক বই। এটি লিখেছেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক। এছাড়া প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশ করছে সৈয়দ শামসুল হকের প্রিয় ৫০ প্রেমের কবিতা। চিত্র প্রকাশনী প্রকাশ করছে সৈয়দ শামসুল হকের শিশুতোষ গ্রন্থ ভয় করলেই ভয়।
এছাড়া সৈয়দ শামসুল হকের জন্মভূমি কুড়িগ্রামে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে কবির সমাধিতে Ñ জেলা প্রশাসন, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, দোয়া মাহফিল। সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে এপিটাফ-সংবলিত সমাধিফলক উন্মোচন করা হবে।