মানবাধিকারকর্মী কারিমা বালুচকে হত্যার প্রতিবাদ

কানাডায় নির্বাসিত পাকিস্তানের মানবাধিকার কর্মী কারিমা বালুচকে হত্যার প্রতিবাদ এবং বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল রবিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সমাবেশে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, কানাডায় নির্বাসিত নারী মানবাধিকার কর্মী কারিমা বালুচকে পাকিস্তানি আইএসআই হত্যা করে প্রমাণ করেছে যে, পাকিস্তান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।