বদরগঞ্জ পৌরসভায় নৌকার টুটুল চৌধুরী নির্বাচিত

পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সোমবার শেষ হয়েছে। ২৪ পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ।  

বদরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী টুটুল ৯ হাজর ৭৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আজিজুল হক পেয়েছেন ৪ হাজার ৪৭৮ ভোট।

এ ছাড়া বিএনপির প্রার্থী ফিরোজ শাহ পেয়েছেন ২৯৮ ভোট।