পঞ্চগড় পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জাকিয়া খাতুন নির্বাচিত

পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সোমবার শেষ হয়েছে। ২৪ পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ।  

পঞ্চগড়ে আওয়ামী লীগ প্রার্থী জাকিয়া খাতুন ১২ হাজার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তৌহিদুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট।