লক্ষ্মীপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

লক্ষ্মীপুরে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালসংলগ্ন এলাকায় জেলা সিভিল সার্জন মো. আবদুল গাফ্ফারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

নিবন্ধন না থাকা, অভিজ্ঞ টেকনিশিয়ান ও মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার না করার অপরাধে মীম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, মা ও শিশু হাসপাতাল ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা সি গ্রেড লাইন্সকে বি গ্রেড লাইন্স বলে মিথ্যা তথ্য দেওয়াসহ নানা অনিয়মের কারণে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার এবং নোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন মো. আবদুল গাফফার জানান, নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে একের পর এক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গড়ে উঠেছে।