বঙ্গবন্ধু বেঁচে থাকলে বুকে জড়িয়ে বাহবা দিতেন : জাফরুল্লাহ

আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে বুকে জড়িয়ে বাহ্বা দিতেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, বিশ্বে প্রথম অ্যান্টিবডি উদ্ভাবন করার পরও প্রশংসিত না হয়ে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রকে। সরকার বাহ্বা না দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর নিপীড়ন চালিয়েছে। গতকাল সোমবার দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিশ্বে প্রথম আমরা অ্যান্টিবডি কিট আবিষ্কার করেছিলাম। আজকে শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতেন, ‘জাফরুল্লাহ, জবর কাজ করেছ।’