চতুর্থ অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
রুহি তার বাবার সঙ্গে শেরপুর বেড়াতে গেল। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাশতা খেতে নামল। সে দেখল রাস্তার পাশে বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি বিক্রি করা হচ্ছে। রুহি বাবাকে বলে দুটি ফুলদানি কিনল। রুহির বাবা বললেন, এভাবেই স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র বিক্রি করা হয়। এগুলো বিক্রি করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এবং পর্যটকদের কাছে এগুলোর চাহিদাও ব্যাপক। বর্তমান সরকার এ খাতের নারী উদ্যোক্তাদের দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিয়েছে।
ক. ব্যবসায় পরিকল্পনা কী?
খ. সেবামূলক ক্ষুদ্রশিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এ খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি? মতামত দাও।
১. আত্মকর্মসংস্থান কী?
আত্মকর্মসংস্থান বলতে আমরা কী বুঝি। নিজের কর্মসংস্থান বা কাজের সুযোগ নিজেই সৃষ্টি করা। ব্যবসা করা। হ্যাঁ দুটিই ঠিক। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অন্যের প্রতিষ্ঠানে কাজ করতে চান না। আবার অনেক চেষ্টা করে অনেকে কোনো চাকরি জোগাড় করতে পারেন না। কিংবা এমনও হয় যে, যোগ্যতা অনুসারে পছন্দমতো চাকরি পান না। অনেক সময় কাক্সিক্ষত আয়ে নিজের এবং পরিবারের ব্যয় নির্বাহ করতে পারেন না। তাই নিজের আয়ের ব্যবস্থা নিজে করতে পারার নামই আত্মকর্মসংস্থান। শুধু তা-ই নয়, নিজের কাজের সুযোগ নিজে সৃষ্টি করতে পারলে অনেক আত্মতৃপ্তি লাভ করা যায়। এ ছাড়া নিজের পাশাপাশি অনেক লোকের আত্মকর্মসংস্থান সৃষ্টি করা যায়। আত্মকর্মসংস্থান শহর ও গ্রামে ভিন্ন ভিন্ন হতে পারে।
গ্রামীণ প্রেক্ষাপটে আত্মকর্মসংস্থান কৃষি খামার, মাছ চাষ, ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা যায়। এর আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা যায়।
যেমন
নিজস্ব জমি বা জমি বর্গা নিয়ে শাকসবজি ও ফলমূল চাষ করা যায়।
হাঁস, মুরগি ও গরু-ছাগলের খামার তৈরি করা।
নিজেদের পুকুরে বা স্থানীয় কারও পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করা।
তৈরি পোশাক, পোশাকের নকশা তৈরি, স্ক্রিনপ্রিন্ট, বুটিক প্রভৃতি ক্ষুদ্র পোশাকশিল্প স্থাপন করা।
মৃৎশিল্প, তৈজসপত্র তৈরি, হস্তশিল্পের মতো ক্ষুদ্র ও কুটিরশিল্প স্থাপন করা।
প্রয়োজনীয় পণ্যের দোকান দেওয়া।
২. এক মালিকানা ব্যবসায়ের ৫টি উপযুক্ত ক্ষেত্রের নাম লেখো?
এক মালিকানায় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রের নাম : ক্ষুদ্রায়তন সংগঠন, স্বল্পপুঁজির ব্যবসা, কম ঝুঁকির ব্যবসা, কৃষিপণ্যের ব্যবসা, ব্যবসায় প্রত্যক্ষ সেবামূলক প্রতিষ্ঠান, পচনশীল দ্রব্যের ব্যবসা, পরিবর্তনশীল চাহিদার পণ্য, উৎপাদন ও চাহিদার স্থানীয়তা।
৩. ‘চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি’ ৫টি বাক্যে উত্তর লেখো।
সবার দ্বারা সবার পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায় মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয়, তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। ৫টি বাক্যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি
চুক্তির মাধ্যমে একটি অংশীদারি ব্যবসায় জন্মলাভ করে।
চুক্তিপত্রের মাধ্যমে অংশীদারি ব্যবসায় মুনাফা বণ্টন হয়।
আমাদের দেশে লিখিত এবং নিবন্ধিত চুক্তি আদালত দ্বারা গৃহীত হয় অর্থাৎ ঠিক তখনই আইনগত মর্যাদা লাভ করে।
চুক্তিতে উল্লেখ না থাকলে মুনাফা সমহারে বণ্টিত হবে। চুক্তিতে উল্লেখ থাকলেই শুধু অংশীদার পুরনো অংশীদারের দায় বহন করবেন।
চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা করা ঠিক নয়।