বাংলাদেশে আসছে দ্বিতীয় সারির উইন্ডিজ

অধিনায়ক জেসন হোল্ডারসহ টেস্ট একাদশের সেরা প্রায় সবাইকে ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ। হোল্ডারের অনুপস্থিতিতে ক্রেইগ ব্রাথওয়েট টেস্টে আর কাইরন পোলার্ডের বদলে জেসন মোহাম্মদ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন।

করোনার কারণে হোল্ডার, পোলার্ড, ড্যারেন ব্রাভো, সামারাহ ব্রুকস, রস্টন চেজ, শেলডন কটরেল, ইভিন লিউইস, সেই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান বাংলাদেশ সফর থাকছেন না। ব্যক্তিগত কারণে নেই ফ্যাবিয়েন অ্যালেন ও শেন ডওরিচ। টেস্টে ডাক পেয়েছেন তিন নতুন মুখকেভাম হজ, শ্যান মোসলে ও কাইল মায়ারস। ওয়ানডেতে কর্ন ওটলে ও আকিল হোসেন। 

টেস্ট দল : ক্রেইগ ব্রাথওয়েট (অধি.) জার্মেই ব্লাকউড, ক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাবরিয়েল, কাভেম হজ, আলজেরি জোসেপ, কাইল মায়ারস, শ্যান মোসলে, ভেরাস্বামি পেরমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকেন।

ওয়ানডে দল : জেসন মোহাম্মদ (অধি.) সুনিল অ্যামব্রিস, ক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা, ঝামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেপ, কাইল মায়ারস, আন্দ্রে ম্যাকক্যার্থি, কর্ন ওটলে, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনি.।