ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. কামালের

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘৩০ ডিসেম্বর কালো দিবস। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন সরকার পুলিশ, প্রশাসন ও দলীয় কর্মীদের সহায়তায় আগের রাতেই ভোট ব্যালট বাক্সে ভরে রাখে। ভোটের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ও প্রহসনমূলক অধ্যায় সৃষ্টি করে।’