রিপোর্টার্স ইউনিটিতে জাফরুল্লাহ

পর্যাপ্ত করোনা টিকা পাওয়ার ক্ষেত্রে মূল বাধা ভারত

দেশের অধিকাংশ লোক করোনাভাইরাসের টিকা পাবে না জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে পর্যাপ্ত করোনা টিকাপ্রাপ্তির ক্ষেত্রে মূল বাধা ভারত।’ গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আমাদের জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘এই টিকা খুব কঠিন কিছু না। আমাদের দেশের একটা কোম্পানিও করোনা ভ্যাকসিন বানাচ্ছে। তাদেরটা এখনো পরিপূর্ণ হয়নি।’