মুজিববর্ষ উপলক্ষ্যে দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুজিব বর্ষ উপলক্ষ্যে রাজধানী মান্ডার তরুণ বয়েজ ক্লাব হায়দার আলী স্কুল মাঠে দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। মান্ডা এবং মুগদা এলাকার বিভিন্ন পর্যায় থেকে প্রায় ৯০ দল টুর্নামেন্টে অংশ নেয়। ২৯ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মান্ডার ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগ টিম চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল, ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী মো. বিল্পব হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মুগদা থানার সভাপতি কে. এম হারুনুর রশিদ, সহ-সভাপতি মাহফুজ আলম, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. শ্যামল, মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, আয়োজক কমিটি থেকে মো. মামুন, জনাব মো. জুম্মুন, জনাব মো. শাহীন, জনাব মো. রুদ্র এবং জনাব মো. রুবেলসহ প্রমূখ উপস্থিত ছিলেন।