নরসিংদীতে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল ও সমাবেশ

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও আমরা পরাধীনতার শিকলে বন্দী রয়েছি। দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে। প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করা হচ্ছে।

বুধবার দুপুরে নরসিংদী জেলা বিএনপি’র উদ্যোগে শহরের জেল খানার মোড়ে ভোটাধিকার হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ  মিছিল শেষে  সমাবেশ  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনই অবাধ সুষ্ঠু হয়নি। শুধু তাই নয় ,এই সরকার গণতন্ত্র ও নির্বাচনে ব্যবস্থাকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে। কথা বলেই মামলা হয়। আন্দোলন করলেই মামলা হয়। মানুষের মধ্যে কোন স্বাধীনতা নেই। তাই আওয়ামী সরকারের পদত্যাগ দাবি করছি।

ভোটাধিকার হত্যা দিবস উপলক্ষে বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির চিনিশপুর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর এগুলোই পুলিশি বাধার মুখে পুড়ে। পরে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেল খানা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ সভাপতি এড. বাছেদ মিয়া, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, আমিনুল ইসলাম বাচ্চু, আকবর হোসেন, শাহের শাহ শানু, সুমন চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।