এনআরবি গ্লোবাল ব্যাংক
পদ ও যোগ্যতা : প্রবেশনারি অফিসার (পদসংখ্যা নিদিষ্ট নয়)। ৪ বছর মেয়াদি ¯স্নাতক(সম্মান)সহ এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের পাস। প্রার্থীর সব অ্যাকাডেমিক পরীক্ষায় ১ম বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে কাজ জানা আবশ্যক। প্রবেশনকালে মাসিক নির্ধারিত বেতন ৪৮,০০০ টাকা। স্থায়ীকরণে ব্যাংকে বেতন কাঠামো অনুসারে।
ব্যাংকের এই ((erecruitment.nrbglobalbank.com)) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১০ জানুয়ারি ২০২১ পর্যন্ত। যোগাযোগ : ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এনআরবি গ্লোবাল ব্যাংক, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ১৯ ডিসেম্বর, পৃষ্ঠা ১
বাংলাদেশ ব্যাংক
পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) ১৯ জন (কমবেশি হতে পারে)। পুরকৌশলে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমমানের ডিগ্রি পাস অথবা এএমআইই এর ‘এ’ এবং ‘বি’ সেকশন পাস। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে ১ম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। ১০ ডিসেম্বরে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্বা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বাংলাদেশ ব্যাংকের এই erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ , প্রধান কার্যালয়, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ১৫ ডিসেম্বর, পৃষ্ঠা ৩
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
পদ ও যোগ্যতা : সহকারী প্রোগ্রামার ১ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কিত সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের ফল পেয়ে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ১০ জানুয়ারি ২০২১ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনি¤œ ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ ডাকযোগে আবেদন পাঠানোর শেষ তারিখ ১০ জানুয়ারি ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। ঠিকানা : সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, টিসিবি ভবন (৪র্থ তলা), ১ কারওয়ান বাজার, ঢাকা। ওয়েব :: www.berc.gov.bd
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৫ ডিসেম্বর, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন