বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তার নাম সাদ্দাম হোসেন ভুঁইয়া ওরফে অন্তু। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ সূত্র জানায়, গ্রেপ্তার সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে ফেইসবুক ব্যবহার করে জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছিলেন। এর অংশ হিসেবে তিনি ফেইসবুকে মানহানিকর, বিভ্রান্তিকর ও আক্রমণাত্মক বিভিন্ন পোস্ট করতেন। এ ছাড়াও তিনি বিভ্রান্তিমূলক পোস্ট ও মন্তব্য শেয়ার করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।