হাসান রোবায়েতের কবিতার বই ‘এমন ঘনঘোর ফ্যাসিবাদে’ ২০১৮ সালে প্রকাশ হওয়ার পর বেশ প্রশংসা লাভ করে। সেই সংকলনটির নতুন সংস্করণ আসছে এবারের একুশে বইমেলায়।
খবরটি নিশ্চিত করেছেন কবি নিজেই। সঙ্গে জানান, এবার প্রকাশক হিসেবে আছে ঢাকার অন্যতম প্রতিষ্ঠান ঐতিহ্য।
হাসান রোবায়েত শুক্রবার এক ফেইসবুক পোস্টে লেখেন, “২০১৮ সালের ডিসেম্বর মাসে ঢাকা প্রকাশ থেকে বাইর হইছিল আমার তৃতীয় বই ‘এমন ঘনঘোর ফ্যাসিবাদে’। ১৯ সালেই বইটা মার্কেট আউট হয়ে যায়। প্রায় ৭০০০ শব্দের রিভিউ পেয়েছিলাম এই বইটার, যা অভাবনীয়। কত পাঠক যে ভালোবাসা জানিয়েছিলেন!”
নতুন সংস্করণের খবর দেন এভাবে, “বইটার নতুন সংস্করণ আসছে ২০২১ এর বইমেলায়। এবার প্রকাশক ঐতিহ্য। আপনারা নিশ্চয় এবারও ভালোবাসা জানাবেন বইটাকে।”
‘এমন ঘনঘোর ফ্যাসিবাদে’র প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
তিনি আরও জানান, একই মেলায় প্রকাশ হবে ‘তারাধূলিপথ’ নামের আরেকটি কবিতার বই। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
এ ছাড়া হাসান রোবায়েতের সর্বশেষ কবিতার বই ‘মাধুডাঙাতীরে’ বাজারে পাওয়া যাচ্ছে।