নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদন দেওয়া ৪১ সদস্যের কমিটিতে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক এবং অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।