বছরের শেষ রাতে শীতের তীব্রতায় ও কনকনে ঠান্ডায় অসহায় পথশিশু ও দুঃস্থদের কম্বল, শীতের পোশাক বিতরণ করেছে একদল যুবক।
'আলোকিত শীতলক্ষ্যা ডটকম' অনলাইন নিউজ পোর্টাল এর উদ্যোগে ও মেসার্স ইউনিভার্সাল মাল্টিমিডিয়া সেন্টারের আয়োজনে নারায়ণগঞ্জ চাষাড়া, সিদ্ধিরগঞ্জ পুল, শিমরাইলসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ঘুরে ঘুরে ২০২১ ইংরেজী নববর্ষ উপলক্ষে অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ শাওন, আব্দুল আলিম, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান (পিক-আপ) মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. তোফাজ্জল হোসেন মায়া, মো. শরিফ, মো. মামুন হোসেন, জিয়াউল হক, জুয়েল, ফারুকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।