নাটোর শহরে তেবাড়িয়া এলাকার আব্দুর রহমান গণপাঠাগারের আয়োজনে মহান বিজয়ের মাসে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মাসের শুরুতে স্থানীয় শিক্ষার্থীদের বাড়িতে বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া পাঠাগারের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।
গত বৃহস্পতিবার রাতে পাঠাগারের সদস্যদের নিয়ে পিঠা উৎসব ও খিচুড়ি ভোজের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।