গাজীপুরে ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর দিঘিরচালা এলাকায় গাজীপুর সোসাইটির উদ্যোগে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সোসাইটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উৎসবে বক্তব্য দেন পরিবহনশ্রমিক নেতা ওসমান আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, এস এম মোকসেদ আলম, কাউন্সিলর আবদুল কাদির মন্ডল, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, মো. খোরশেদ আলম সরকার, সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ূন হিমু প্রমুখ।
মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা-পায়েশের পাশাপাশি হারিয়ে যাওয়া খেলাধুলাও আমাদের ফিরিয়ে আনতে হবে।