সৃজনশীল প্রশ্ন
১। সামিয়া ঈদে তার পরিবারের সবার জন্য পোশাক ক্রয় করেছেন। প্রচ- গরমের কারণে তিনি নিজের জন্য সুতি শাড়ি ক্রয় করেন। তিন বছর বয়সের মেয়ের জন্য যে ফ্রকটি ক্রয় করেন সেটি সে একা পরতে ও খুলতে পারে না। মায়ের সাহায্য নিতে হয়। বৃদ্ধ পিতার জন্য তিনি যে পাঞ্জাবিটি ক্রয় করেন সেটি মোটা ও ভারী হওয়ায় তিনি পোরে অস্বস্তিবোধ করেন। সামিয়া বুঝতে পারেন পোশাক ক্রয়ের সময় তার কিছু বিষয়ের প্রতি সচেতন হওয়া প্রয়োজন ছিল।
ক. বুনন কী?
খ. সাদাসিধে বুনন বলতে কী বোঝায়?
গ. বৃদ্ধ পিতার জন্য কেনা পোশাকটির ত্রুটি কী? ব্যাখ্যা করো।
ঘ. সামিয়া পোশাক নির্বাচনের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে সঠিক পোশাক ক্রয় করতে পারতেন বিশ্লেষণ করো।
২। আজিজার আট মাসের ছেলের ঘন ঘন পাতলা পায়খানা করায় আজিজা তাকে খাবার স্যালাইন দেওয়া শুরু করেন। আজিজা শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো বন্ধ করেননি এবং পাশাপাশি তাকে তরল খাবার খেতে দেন। ধীরে ধীরে মেয়েটি সুস্থ হয়ে ওঠে।
ক. ডায়রিয়া প্রধানত কী ধরনের রোগ?
খ. সংক্রামক রোগ বলতে কী বোঝায়? গ. রামিসা কীভাবে খাবার স্যালাইন তৈরি করবেন?
ঘ. ছেলেটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার জন্য আজিজার গৃহীত পদক্ষেপ সঠিক ছিল কথাটির সঙ্গে তুমি কী একমত? যুক্তি দেখাও।
৩। মিসেস শাহিদা বেগমের ছয় সদস্যবিশিষ্ট একটি মধ্যবিত্ত পরিবার। সংসারের যাবতীয় খরচ মেটাতে গিয়ে তিনি হিমশিম খান। প্রতি মাসেই ধারদেনা করে ছেলেমেয়েদের বেতন, শ্বশুর-শাশুড়ির ওষুধ কিনেন। এ অবস্থা দেখে তার স্বামী তাকে পারিবারিক বাজেটের মাধ্যমে টাকা খরচ করার পরামর্শ দেন?
ক. আমাদের সব চাহিদা পূরণের হাতিয়ার কী?
খ. সম্পদের উপযোগ বলতে কী বোঝায়?
গ. মিসেস শাহিদা বেগমের এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় করণীয় কী ব্যাখ্যা করো।
ঘ. শাহিদা বেগমের জন্য স্বামীর দেওয়া পরামর্শ যথার্থ মূল্যায়ন করো।
৪। নাদিয়ার বয়স সাত বছর। অন্য শিশুদের থেকে সে একটু আলাদা। তার দুই ভাই রবি ও শশী সারা দিন একসঙ্গে খেলাধুলা করে, দুষ্টুমি করে; কিন্তু নাদিয়া তাদের কাজে মনোযোগ দেয় না এবং তাদের সঙ্গে অংশগ্রহণও করে না। নাদিয়ার মা ভাবেন, মেয়েটি শান্ত ও একাকী থাকতে পছন্দ করে। সে রুটিনমাফিক চলতেও পছন্দ করে। একদিন প্রতিবেশী নাঈমা মেয়েটিকে ভালোভাবে লক্ষ করেন। তিনি জানান, নাদিয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। তার বিশেষ যতœ নেওয়া প্রয়োজন।
ক. অটিজম কী?
খ. বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলতে কী বোঝায়?
গ. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মধ্যে নাদিয়া কোন প্রকৃতির ব্যাখ্যা করো।
ঘ. পরিবার ও সমাজের সহযোগিতায় নাদিয়ার অক্ষমতাকে কমিয়ে আত্মনির্ভর করা সম্ভব, এর পক্ষে তোমার যুক্তি তুলে ধরো।