চাকরি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : সহকারী নগর পরিকল্পনাবিদ ৩ জন। আরবান ও রিজিওনাল প্লানিং অথবা গ্রামীণ পরিকল্পনায় স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কর্ম অভিজ্ঞতা। মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : নবম গ্রেডে। সহকারী স্থপতি ১ জন। স্থাপত্যে স্নাতক ডিগ্রি। ল্যান্ডস্কেপিং ও আরবান ডিজাইনের কাজে ২ বছরের অভিজ্ঞতা। নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রিসহ ল্যান্ডস্কেপিং ও আরবান ডিজাইনের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : নবম গ্রেডে। সহকারী প্রকৌশলী (সার্ভে) ২ জন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সার্ভে কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা। মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : নবম গ্রেডে। সহকারী প্রোগ্রামার ১ জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা  নগর ও অঞ্চল পরিকল্পনা, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তথ্যপ্রযুক্তি, ফলিত পদার্থবিজ্ঞান, ফলিত গণিত, জিআইএস প্রযুুক্তি অথবা ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি পাস। জিআইএস রিমোট সেন্সিং ও ফটোগ্যামাট্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কর্ম অভিজ্ঞতা। বেতনক্রম : নবম গ্রেডে। উপ-সহকারী স্থপতি ২ জন। আর্কিটেকচার ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : দশম গ্রেডে। জিআইএস অপারেটর ৩ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্য অথবা পুরকৌশল এ ডিপ্লোমা এবং জিআইএস এর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত ও সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।  বেতনক্রম : এগোরতম গ্রেডে। নকশাবিদ ৪ জন। ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা  এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : পনেরতম গ্রেডে। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ ডাকযোগে আবেদন পাঠানোর শেষ তারিখ ৭ জানুয়ারি ২০২১ অফিস চলাকালীন সময় পর্যন্ত। ঠিকানা : সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চউক ভবন, চট্টগ্রাম। ওয়েব :www.cda.gov.bd

সূত্র : ইত্তেফাক, ১৯ ডিসেম্বর, পৃষ্ঠা ৪

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

পদ ও যোগ্যতা : প্রোগ্রামার ১ জন। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি পাস। সহকারী প্রোগ্রামার বা সমজাতীয় পদে কমপক্ষে ৪ বছরের কর্ম অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। ১৩ জানুয়ারি ২০২১ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। http://pmeat.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১৩ জানুয়ারি ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্যের বিস্তারিত জানা যাবে  (www.pmeat.gov.bd) এই ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাড়ি-নং ৪৪ (২য় তলা), সড়ক -১২/এ, ধানমন্ডি, ঢাকা।

সূত্র : কালের কণ্ঠ, ২২ ডিসেম্বর, পৃষ্ঠা ১১

গ্রন্থনা : আনিকা তাহসিন